
প্রাইম ব্যাংক পিএলসির এএমএল এন্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স এন্ড এওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন চট্টগ্রাম শহরের একটি কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ২২টি শাখার অপারেশন ম্যানেজার ও ম্যানেজারসহ মোট ১৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালাটিতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
রিসোর্স পারসন হিসেবে সেশন চারটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান এবং এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তারা।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে