ফ্যাশন ও সৌন্দর্য প্রসাধনী পণ্য উৎপাদনে ২ কোটি ২০ লাখ (২২ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে আজ বুধবার প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যাং সান চুক্তিতে স্বাক্ষর করেন। চীনা কোম্পানি চট্টগ্রামের মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই বিনিয়োগ করবে।
বেপজা সূত্র জানায়, এ বিনিয়োগের মাধ্যমে একটি আধুনিক ফ্যাশন ও সৌন্দর্যপণ্য উৎপাদন কারখানা স্থাপন করা হবে। এতে প্রায় ৪ হাজার ১৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যা দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কারখানাটিতে উইগ, আইল্যাশ, কসমেটিক নেইলসহ বিভিন্ন ধরনের ফ্যাশন হেয়ার ও সৌন্দর্যপণ্য উৎপাদন করা হবে। উৎপাদিত এসব পণ্য প্রধানত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, মেক্সিকোসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, বৈচিত্র্যময় ও মূল্য সংযোজনমূলক খাতে চীনা বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে