দেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও ইলেকট্রনিকস খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ও বিনিয়োগ প্রচার কার্যক্রমে এই আগ্রহ প্রকাশ পেয়েছে।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দুই সংস্থার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ২১ জুলাই সাংহাইয়ে আয়োজিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন এক শরও বেশি চীনা বিনিয়োগকারী। বিডা ও চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি চীনের দুই শহরে ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। আলোচনায় উঠে আসে, বাংলাদেশে নতুন বিনিয়োগ ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণের ব্যাপারে তাঁদের উৎসাহ ও আগ্রহ।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ ও উৎসাহ আমাদের আশাবাদী করেছে। বৈঠকে আমরা বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত সংস্কার, মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সরলীকরণ তুলে ধরেছি। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’
সফরের মাধ্যমে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে, পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগের ফলে অঞ্চলটিতে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে