ইমার্জিং মার্কেটে বাণিজ্য সম্প্রসারণে প্রাইম ব্যাংকের বিশেষ ভূমিকার জন্য দক্ষিণ এশিয়ায় ২০২১ সালের বেষ্ট ব্যাংক পার্টনার ফর ইকুইপমেন্ট ট্রেডের স্বীকৃতি লাভ করেছে। প্রাইম ব্যাংককে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (জিটিএফপি) অধীনে বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এই স্বীকৃতি প্রদান করেছে।
সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
আইএফসির এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের রিজওনাল ইন্ডাস্ট্রি ডাইরেক্টর অ্যালেন ফরলেমু, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও রশীদ এর কাছে আনুষ্ঠানিকভাবে এ ক্রেস্ট তুলে দেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফসির কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, চিফ ক্রেডিট অফিসার জাহিদ ইউসুফ, প্রিন্সিপাল ব্যাংকিং স্পেশালিস্ট ম্যাথিউ স্যান্ডার হোসফোর্ড, প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন প্রমুখ।

পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতি কমতে শুরু করেছে। গত প্রায় দেড় বছরে এসব বিনিয়োগকারীর প্রায় চার হাজার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব বন্ধ হয়ে গেছে। অথচ একই সময়ে বাজারে তাদের নিট বা প্রকৃত বিনিয়োগ এসেছে প্রায় ১৮৮ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়নি, তবে অংশগ্রহণের...
৩৫ মিনিট আগে
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন বক্তব্য দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদামতো তেলের বোতল পাওয়া যাচ্ছে না। অনেক দোকানে এক ও দুই লিটারের বোতল থাকলেও কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
ঈদ ঘনিয়ে এলেই তৈরি পোশাক কারখানাগুলোতে সাধারণত শ্রমিক অসন্তোষ বাড়তে দেখা যায়। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রতিবছরই কোথাও না কোথাও আন্দোলনের ঘটনা ঘটে। তবে এবার সে পরিচিত চিত্র অনেকটাই বদলে গেছে। অধিকাংশ কারখানায় আগেভাগেই পরিশোধ করা হচ্ছে বেতন-বোনাস, ফলে শ্রম অসন্তোষও তুলনামূলকভাবে কম।
২ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম নাজিম এ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ডসভায় তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরের বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।
৫ ঘণ্টা আগে