গত এপ্রিলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ফ্যাশন জ্ঞান নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। একটি সাক্ষাৎকারে অ্যাডিডাসের সাম্বা ট্রেইনার জুতা পরে উপস্থিত হয়েছিলেন তিনি। অনেকের অভিযোগ, প্রধানমন্ত্রী সুনাক পরার পরেই ওই জুতার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। এর জন্য তিনিই দায়ী!
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এমন অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিক্রির ডেটা দেখে মনে হচ্ছে, জুতা পছন্দের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অমন ফ্যাশন-জ্ঞান এটির বিক্রিতে বেশ প্রভাব ফেলেছে! সুনাকের ওই উপস্থিতির কয়েক সপ্তাহের মধ্যেই আইকনিক জুতার মডেলটির বিক্রি ব্যাপকভাবে কমে গেছে।
পেমেন্ট অ্যাপ ক্লারনার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্রিটেনে অ্যাডিডাস সাম্বার বিক্রি আগের মাসের তুলনায় এপ্রিলে ১১ শতাংশ কমেছে।
আর প্রধানমন্ত্রী সুনাক ৪ এপ্রিল অর্থনৈতিক বিষয়ক ইনফ্লুয়েন্সার অ্যাবিগেল ফস্টারের সঙ্গে একটি ইনস্টাগ্রাম সাক্ষাৎকারে এক জোড়া সাদা সাম্বা পরে হাজির হয়েছিলেন।
তুলনামূলক ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে, এপ্রিলে অ্যাডিডাস ট্রেইনারের মোট বিক্রি ১১ শতাংশ বেড়েছে। অবশ্য অ্যাডিডাস স্যাম স্মিথ ট্রেইনারের বিক্রি ১৩ শতাংশ বৃদ্ধির কারণেই এটি হয়েছে।
এর বিপরীতে স্যার কিয়ার স্টারমারের পরা অ্যাডিডাস গেজেল ট্রেইনারের বিক্রি গত এপ্রিলে ৩৪ শতাংশ বেড়েছে।
অবশ্য বিরোধী দল লেবার পার্টির এই নেতাকে এক জোড়া নীল গেজেল পরা অবস্থায় দেখা গিয়েছিল এপ্রিলের শেষের দিকে। ফলে এই মাসের বিক্রিতে তিনি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন কি না, তা বলা মুশকিল।
এদিকে, সুনাকের সেই সাক্ষাৎকারে ফস্টারের পরা নিউ ব্যালেন্স সিটি-৩০২-এর বিক্রি বেড়েছে ২৭ শতাংশ।
ক্লারনার প্ল্যাটফরমে যে ব্যয়ের ডেটা পাওয়া যায়, তাতে অ্যাডিডাস এবং অন্যান্য অনলাইন খুচরা বিক্রেতাদের ‘আগে কিনে পরে দাম পরিশোধ’-এর পরিষেবার অঙ্কও রয়েছে। এই অফারের কারণে যুক্তরাজ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যবহারকারী পেয়েছে প্ল্যাটফরমটি।
প্রধানমন্ত্রী সুনাক অবশ্য ব্যাপক সমালোচনা ও বিদ্রুপের মুখে ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশের কয়েক দিনের মাথায় অ্যাডিডাসের সাম্বা ভক্তদের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, এই জুতার ভক্ত তিনি বহুদিন ধরেই।
সুনাক বলেছিলেন, ‘আমি সাম্বাভক্তদের কাছে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু আত্মপক্ষ সমর্থনে আমি বলব, আমি সাম্বাসহ অ্যাডিডাস ট্রেইনার এবং অন্য মডেলগুলো বহু বছর ধরে পরছি।’
ব্রিটিশ জিকিউ ম্যাগাজিন বলছে, প্রধানমন্ত্রী ‘একটি ঐতিহ্যবাহী দুর্দান্ত স্নিকার পরেছিলেন এবং তিনি এটি বরবাদ করে দিয়েছেন!’
অ্যাডিডাস এর আগে বলেছিল, বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) সাম্বা ও গেজেল ট্রেইনারের বিক্রি বেশ ভালো এবং ক্রমবর্ধমান ছিল। এই প্রবণতা ছিল প্রধানমন্ত্রীকে সাম্বা পরতে দেখা যাওয়ার আগে পর্যন্ত।
এই জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্টটি প্রথম প্রান্তিকের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে। এতে তাদের লাভ ৬ কোটি ইউরো থেকে এক লাফে ৩৩ কোটি ৬০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
৩ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে