এমসিসিআইয়ের প্রতিবেদন

দেশের অর্থনীতি সামগ্রিকভাবে ইতিবাচক ধারায় আছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অর্থনৈতিক সূচকে কিছু পুনরুদ্ধারের ইঙ্গিত দেখা দিয়েছে। গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) প্রকাশিত পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩৫ শতাংশে নেমেছিল, যেখানে এর আগের তৃতীয় প্রান্তিকে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হওয়ার ফলে চাহিদা দুর্বল এবং বিনিয়োগ কমে গেছে। এ কারণে জিডিপির প্রবৃদ্ধিতেও ধীরগতি দেখা দেয়। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি, আমদানি, মূল্যস্ফীতি ও রেমিট্যান্স প্রবাহের উন্নতি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল করেছে এবং সামগ্রিক অর্থনীতিকে সহায়তা করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৩৬ শতাংশে নেমে এসেছে। যদি এ ধারাবাহিকতা বজায় থাকে, তবে আগামী ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক শূন্য ৩ শতাংশে নামতে পারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরেছে। ২০২৫ সালের জুনের শেষের তুলনায় সেপ্টেম্বর শেষে ডলারের বিপরীতে টাকার মূল্য শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। তবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ৫০ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১৭৮ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে ছিল ১১৪ মিলিয়ন ডলার। তবে বাংলাদেশে এফডিআই এখনো অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় কম। মানবসম্পদ রপ্তানি ৬৩ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৯ হাজার ৯৪৫ জন হয়েছে, যা আগের বছরের একই সময়ের ১ লাখ ৮৯ হাজার ৫৮০ জনের তুলনায় অনেক বেশি।
এমসিসিআইয়ের পর্যালোচনায় দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের তুলনায় ১৫ দশমিক ৯৪ শতাংশ বেশি। সেপ্টেম্বর ২০২৫ শেষে বাংলাদেশ ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে, যা সেপ্টেম্বর ২০২৪-এর ২৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
চলতি প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ, যেখানে জুলাই মাসে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি যথাক্রমে ৩ দশমিক ৭০ এবং ৫ দশমিক ১০ শতাংশ কমে যাওয়ায় গড় প্রবৃদ্ধি কমে এসেছে। প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ১২ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যার ৮০ দশমিক ৮৫ শতাংশই তৈরি পোশাক থেকে এসেছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে