
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন লঙ্ঘন করে একের পর এক সিদ্ধান্ত দিয়ে ভোক্তা স্বার্থ ও অধিকার ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ অবস্থায় রাষ্ট্রপতির কাছে দেওয়া অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো গণশুনানিতে অংশ নেবে না সংগঠনটি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা বেসরকারি এই সংগঠনটি।
ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানি না করেই সরকারি কোম্পানির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বিইআরসি। গণশুনানিতে ন্যায্য ও যৌক্তিক প্রমাণিত না হলেও তারা জেট ফুয়েল বিক্রিতে পদ্মা তেল কোম্পানির চার্জ হারও বাড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘গণশুনানিতে ন্যায্য ও যৌক্তিক প্রমাণিত না হলেও নতুন শিল্প ও বিদ্যমান শিল্প সম্প্রসারণে বর্ধিত গ্যাসের দাম বাড়িয়েছে। এসব সিদ্ধান্তের মাধ্যমে শিল্প ভোক্তাকে জ্বালানি সুবিচার থেকে বঞ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সর্বোপরি, জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতার বৈধ ব্যবহার না করে বিইআরসি নিজের পদের অপব্যবহার করেছে। এতে ভোক্তা স্বার্থ ও অধিকার বিপন্ন হয়েছে বলে আমরা মনে করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাই বিইআরসি আইনের ২০০৩-এর ধারা ২২ (খ) এবং ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) লঙ্ঘন এবং ভোক্তা স্বার্থ ও অধিকার খর্ব করার অপরাধে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সকল সদস্যকে স্ব-স্ব পদ থেকে উক্ত আইনের ধারা ১১ অনুযায়ী অপসারণ ও ৪২ ধারা অনুযায়ী শাস্তি প্রদানের জন্য ৩১ জুলাই ২০২৫ তারিখে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।’
ক্যাব জানিয়েছে, আগেও আইন লঙ্ঘন করে একের পর এক সিদ্ধান্ত দিয়েছে বিইআরসি। অতীতের ধারাবাহিকতায় বর্তমান বিইআরসিও তা অব্যাহত রেখেছে, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই জ্বালানি অপরাধ প্রতিরোধ ও জ্বালানি সুবিচার নিশ্চিত করার জন্য বিইআরসির চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপতি কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ডাকা কোনো গণশুনানিতে অংশগ্রহণ করবে না ক্যাব। এমনকি আগামী ৬ অক্টোবর সার শ্রেণির গ্যাসের মূল্যহার বৃদ্ধির প্রস্তাবের ওপর অনুষ্ঠেয় গণশুনানিতেও অংশ নেবে না ক্যাব।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে