
টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।
সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।
সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো— তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে