সিটি ব্যাংক সফলভাবে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোনের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে। এই সিন্ডিকেশন ব্যবস্থাপনায় সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট এবং অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবেও কাজ করেছে।
ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকও এই সিন্ডিকেশনে অংশগ্রহণ করেছে। এ ছাড়া এই সিন্ডিকেশনে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) মেয়াদি লোন অনুমোদন করেছে।
সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকার একটি হোটেলে হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জমান, ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈন ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘টাকা সিন্ডিকেশন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে—এমন স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজি সংগ্রহ ও সহায়তার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করে। আমরা এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসিকে সহায়তা করতে পেরে আনন্দিত।’
ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মইন বলেন, ‘প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের প্রথম দিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা আমাদের বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা আরও ভালোভাবে মেটাতে সক্ষম করবে।’
এই সিন্ডিকেটেড লোন ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চলমান সম্প্রসারণ প্রকল্পে সহায়তা করতে ব্যবহৃত হবে, যার মাধ্যমে কোম্পানিটির উৎপাদন ক্ষমতায় নতুন করে ২৮ হাজার ৫০০ স্পিন্ডল যুক্ত হবে।

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ রেটিংস। সংস্থাটির মতে, বাজেটে যে উচ্চ লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জন করা সরকারের জন্য মোটেও সহজ হবে না।
৪৩ মিনিট আগে
নতুন কারখানা স্থাপন কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে উদ্যোক্তাদের বড় অভিযোগ অনুমোদন পেতে দীর্ঘ অপেক্ষার। অভিযোগ রয়েছে, আবেদনের ফাইল কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস আটকে থাকে। সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের মতামত দিতে এই সময়ক্ষেপণে উদ্যোক্তা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিনের এই অবস্থা বদলে দিতে...
২ ঘণ্টা আগে
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজের মা আয়েশা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ৭৮ বছর বয়সে বার্ধক্যের কারণে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে বিকাশে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা এই ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টগুলোতে বেশিবার বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি
৪ ঘণ্টা আগে