পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী বেক্সিমকোর সব কারখানা খোলা রয়েছে, কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়নি। ‘১৫টি পোশাক কারখানার ৪০ হাজার শ্রমিক ছাঁটাই’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
২২ ডিসেম্বর ডিএসইর এক প্রশ্নের জবাবে পরদিন এক বিবৃতিতে বেক্সিমকো বলেছে, ‘বেক্সিমকো লিমিটেড সম্পূর্ণরূপে কার্যক্রম চালু রেখেছে। প্রতিবেদনে বন্ধ হিসেবে উল্লেখিত ১৫টি পোশাক কারখানা বেক্সিমকো লিমিটেডের নয়।’
বিবৃতিটি ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে এই মর্মে সংবাদ প্রকাশিত হয় যে, বেক্সিমকো গ্রুপের ১৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে ৪০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বিষয়টি স্পষ্ট করতেই বেক্সিমকো ডিএসইসহ সংশ্লিষ্টদের কাছে এই বিবৃতি পাঠিয়েছে।
বেক্সিমকো গ্রুপের বৃহত্তম প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। টেক্সটাইল, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই), সিরামিকস, আইসিটি, রিয়েল এস্টেট, সামুদ্রিক খাদ্য এবং পণ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে এই কোম্পানির উৎপাদন বিস্তৃত।
বেক্সিমকোর প্রধান ও সবচেয়ে বড় খাত টেক্সটাইল, যা দেশের এবং রপ্তানির বাজারে নারী, পুরুষ ও শিশুদের জন্য কটন ও পলিয়েস্টার মিশ্রিত পোশাক তৈরি করে।
গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি—এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজীপুরে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র কারখানাগুলো কার্যাদেশ পায়নি— এমন কারণ দেখিয়ে বেক্সিমকো শিল্পগোষ্ঠী তাদের ১৫ পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
গত ১৫ ডিসেম্বর জারি করা বিজ্ঞাপ্তিতে শিল্পগোষ্ঠীটির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ১৬ ডিসেম্বর থেকে ছাঁটাই কার্যকরের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের কারখানায় রিপোর্ট করার প্রয়োজন নেই। কেননা, আগামী ৩০ জানুয়ারি আবার কারখানা খোলার সম্ভাব্য তারিখ পর্যন্ত সব ধরনের উৎপাদন কাজ বন্ধ থাকবে।
৪৫ দিনের ছাঁটাইয়ের সময়কালে কর্মীদের বেতন সম্পর্কে বিজ্ঞপ্তিতে শ্রম আইনের উল্লেখ করা হয়েছে। এতে শ্রমিকদের মূল বেতনের অর্ধেক ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বেক্সিমকোর ফাইন্যান্স ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ওসমান কায়সার চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়, ‘কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় উৎপাদন চালানো যাচ্ছে না।’
বেক্সিমকোর বিবৃতি নিশ্চিত করেছে, তাঁদের কোনো কারখানা বন্ধ হয়নি এবং সবগুলোই নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে