
বাংলাদেশের উন্নয়নে পাঁচ প্রকল্পের জন্য ২১ দশমিক ৭৭ মিলিয়ন (২ কোটি ১৭ লাখ ৭০ হাজার) ইউরো অনুদান দেবে জার্মান সরকার। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ-সংক্রান্ত অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে জার্মান সহযোগী সংস্থা জিআইজেড।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাইনরিশ-ইয়ুর্গেন শিলিং।
প্রকল্পগুলো হলো—জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে নীতিগত পরামর্শ (পিএপি)–২, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নগর একীভূতকরণ সক্ষমতা জোরদার এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা (ইন্টিগ্রেট), শিল্প ও পরিবেশগত নিরাপত্তায় পেশাগত শিক্ষা (প্রিসাইস), পরিবেশবান্ধব রুম এয়ার কন্ডিশনিং (গ্রেস) এবং এশিয়ায় সাফল্যের জন্য ডিজিটাল দক্ষতা (ডিএসটুএস)।
পাঁচ প্রকল্পের মধ্যে বিদ্যুৎ বিভাগ বাস্তবায়নাধীন পিএপি II প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯০ লাখ ইউরো। ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৯ সালের জুলাই পর্যন্ত মেয়াদে চলবে এই প্রকল্প, যার লক্ষ্য সামাজিকভাবে ন্যায্য ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের সক্ষমতা বাড়ানো।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ইন্টিগ্রেট প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদের এই প্রকল্পে ৪৮ লাখ ইউরো অনুদান দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত প্রতিবন্ধী ব্যক্তি এবং নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নই এর মূল লক্ষ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে প্রিসাইস প্রকল্পে ৭০ লাখ ইউরো অনুদান দিচ্ছে জার্মান সরকার। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে এই প্রকল্প, যার মাধ্যমে দেশের টিভেট (টিভিইটি) খাতের সক্ষমতা জোরদার করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে গ্রেস প্রকল্প। ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত মেয়াদে চলা এই গ্লোবাল প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ৮ লাখ ইউরো। জলবায়ুবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী রুম এয়ার কন্ডিশনিং ব্যবহারে উৎসাহ দেওয়াই এর উদ্দেশ্য।
এ ছাড়া আঞ্চলিক প্রকল্প ডিএসটুএসের মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এতে অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার ইউরো অনুদান দেওয়া হবে। মূল প্রকল্পটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান রয়েছে, যার লক্ষ্য এশিয়ার শ্রমবাজারে কর্মসংস্থান ও চাকরির সুযোগ বাড়ানো।
ইআরডি জানায়, স্বাধীনতার পর থেকেই জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জার্মান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি প্রায় ৪০০ কোটি ইউরো। বর্তমানে জিআইজেড বাংলাদেশের ১৮টি প্রকল্পে প্রায় ১০ কোটি ৭ লাখ ২০ হাজার ইউরো অনুদান দিচ্ছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে