
অন্তর্বর্তী সরকার এখন ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব তোলা হবে। প্রস্তাবিত মেগা প্রকল্পগুলোর মধ্যে পাঁচটির মেয়াদ চতুর্থবার এবং একটির পঞ্চমবার বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। এগুলোর চারটিই আবার চট্টগ্রামভিত্তিক প্রকল্প।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সচিব এস এম শাকিল আখতার আজকের পত্রিকাকে বলেন, এই বৈঠকে বেশ কিছু নতুন এবং সংশোধিত প্রকল্প তোলা হবে। এতে মেয়াদ বাড়ানোর কয়েকটি বড় প্রকল্পও থাকবে।
এদিন রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মোট ২৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এগুলোর মধ্যে ১২টি নতুন এবং ১২টি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মেয়াদ বাড়ানোর ১২টি। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
মেয়াদ বাড়ানোর ছয়টি মেগা প্রকল্প হলো—চট্টগ্রামে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম আউটার রিং রোড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ, দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ, সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন।
লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ২০১৭ সালে অনুমোদিত হয়। মূলত তিন বছর মেয়াদি ৩ হাজার ২৫০ কোটি টাকার প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। তিন দফায় সময় ও ব্যয় বাড়িয়ে এটি ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়, এবার ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চতুর্থবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।
শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ প্রকল্পটি আড়াই বছর মেয়াদি ৬২২ কোটি টাকার প্রকল্প। ২০২০ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও তিন দফা সময় বাড়ানো হয়েছে। এবার ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠছে।
চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্পটি ২০১১ সালে শুরু হয়। মূল ব্যয় ছিল ৮৫৬ কোটি টাকা, তিন দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়ে ৩ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও কাজ শেষ হয়নি। এবার পঞ্চমবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব তোলা হয়েছে।
দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেলপথ প্রকল্পটি ২০১০ সালে নেওয়া হয়। ২০১৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়নি। তবে চতুর্থবার চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠছে।
সিলেটের দুটি টেক্সটাইল প্রকল্পও ২০১৭ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। তিন দফা সময় বাড়ানোর পর এবার চতুর্থবার ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো প্রস্তাব করা হচ্ছে।
একনেক সভার অ্যাজেন্ডায় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ভৌত অবকাঠামোতে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, মুন্সিগঞ্জে জেলা ও আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে