
গত ১৭ বছরে বিশ্বজুড়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশগ্রহণ ৩ গুন বেড়েছে। বেড়েছে মাথাপিছু আয়ও। তারপরও লন্ডন থেকে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিকসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখনো গরিব দেশের তালিকায়। শুধু তাই নয়, ১২৪ তম অবস্থান নিয়ে ওই তালিকাটির তলানিতে রয়েছে বাংলাদেশ।
গত ৩০ বছর ধরে বিশ্ব অর্থনীতির ডেটা পরিসংখ্যান নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড ইকোনমিকস। আর্থিক অবস্থার কথা বিবেচনা করে মোট পাঁচটি ভাগে দেশগুলোর তালিকা করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে তালিকাটির এ গ্রুপে আছে পৃথিবীর সবচেয়ে ধনি ৩১টি দেশ। এই দেশগুলোর অর্থনীতিকে প্রতিষ্ঠানটি বিশেষায়িত করেছে—‘যত ভালো হতে পারে’ বলে।
তালিকার বি গ্রুপে আছে ‘ভালো’ অর্থনীতির ৩৩টি ধনি দেশ। সি গ্রুপে থাকা ৩১টি দেশকে ‘সতর্ক অর্থনীতির’ উন্নয়নশীল দেশ হিসেবে দেখানো হয়েছে। ‘গরিব’ দেশগুলোর তালিকা ডি গ্রুপেও আছে ৩১টি দেশ। আর ‘সবচেয়ে গরিব’ দেশগুলোর তালিকা ই গ্রুপে রাখা হয়েছে আরও ৩২টি দেশকে।
এসব তালিকায় ১২৪ তম অবস্থান নিয়ে সবচেয়ে গরিব দেশগুলোর শীর্ষ অবস্থান থেকে মাত্র এক ধাপ ওপরে রয়েছে বাংলাদেশ।
সোমবার মাথাপিছু জিডিপির হিসেবে বাংলাদেশের অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘শ্রীলঙ্কা গার্ডিয়ান’।
প্রতিবেদনটিতে ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া বরাতে ‘গরিব দেশ’ শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে—এমন একটি দেশ, যেখানে নাগরিকদের মাথাপিছু গড় আয় স্বাভাবিক বা সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিমাণ থেকে কম রয়েছে। বলা যায়, যারা তাদের মৌলিক প্রয়োজনগুলো সন্তোষজনকভাবে পূরণ করতে পারেন না তারাই গরিব বা দরিদ্র মানুষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান জিডিপিকে ইতিবাচক চোখে দেখছে বিশ্বব্যাংক। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে—রপ্তানি, রেমিট্যান্স এবং অভ্যন্তরীণ খরচ বাংলাদেশের অর্থনীতিকে গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরে আরও বড় করেছে। ওই অর্থবছরে দেশীয় পণ্যের মোট প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ, যা আগের অর্থবছরের ৬ দশমিক ৯ এর তুলনায় বেশি।
২০১৩ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘বরগেন প্রজেক্ট’ মনে করে, বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলোকে মোকাবিলা করা কঠিন। তবুও বিগত বছরগুলোতে চিত্তাকর্ষক উন্নতি ছাড়াও স্থিতিস্থাপকতা দেখিয়েছে বাংলাদেশ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে