
বিএনপি ক্ষমতায় গেলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
আমীর খসরু বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বর্তমানে যে পর্বতসম সমস্যা বিরাজ করছে, তারেক রহমান ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি সেসব সমস্যার কথা শুনেছেন। ব্যবসায়ীরা তাঁদের বড় ধরনের সংকটের কথা তুলে ধরেছেন—দেশে বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থান হ্রাস পাচ্ছে এবং ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার দীর্ঘদিন ধরে গভীর সমস্যায় রয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি, উচ্চ ব্যাংক সুদহার এবং দুর্নীতির কারণে ব্যবসার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ জনগণের ওপর। যখন দেশীয় ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তখন বিদেশি বিনিয়োগ আসবে কীভাবে?’
সাবেক এই বাণিজ্যমন্ত্রী জানান, সরকার গঠন করতে পারলে ব্যবসা-বাণিজ্যের খরচ কমানোর বিষয়ে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যত বড় বড় সংস্কার হয়েছে, তার অধিকাংশই বিএনপির শাসনামলে হয়েছে। বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের জন্য আমাদের নীতিমালাগত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’
আমীর খসরু আরও বলেন, ব্যবসায়ী প্রতিনিধিরা বিএনপির নীতিমালা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, বিএনপির আমলে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়নি, ব্যাংক খাতে লুটপাট হয়নি এবং অর্থ পাচারের মতো ঘটনাও ঘটেনি। ফলে বিএনপির ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে