দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হিসেবে এটি সংসদে উপস্থাপিত হয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে অতি-দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) জোরদার করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ইজিপিপির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ নারী। কর্মসূচিটি শুধু কর্মসংস্থানই সৃষ্টি করছে না, একই সঙ্গে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।
এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) খাতে ১ হাজার ৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১ হাজার ৪৫৪ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, সেতু, কালভার্টসহ গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো সচল রাখা সম্ভব হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংগ্রহেও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং ১১টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় শতভাগ বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা দুর্যোগকালীন দ্রুত যোগাযোগ ও সমন্বয়ে সহায়ক হবে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে উন্নয়ন ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালন ও অন্যান্য খাতে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
সরকারের আশা, দুর্যোগ ব্যবস্থাপনা খাতে বাড়তি বরাদ্দ দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, দ্রুত ত্রাণ সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে