রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ১ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
আজ দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরা শেষ করে দেশে আসলাম। আমাদের সংগঠনের সহসভাপতি এর আগেও এখানে এসেছেন। এই ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এই রোজার মাসে।’
গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বঙ্গবাজার মার্কেট ছাড়াও আগুন ছড়িয়ে পড়ে মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটে। পাশের এনেক্সকো টাওয়ার ও আরও কয়েকটি ভবনও এতে ক্ষতিগ্রস্ত হয়।
ব্যবসায়ীদের দাবি, বঙ্গবাজারের আগুনে ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বঙ্গবাজারের আড়াই হাজার এবং আশপাশের মার্কেটের আরও প্রায় আড়াই হাজার দোকান রয়েছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই, এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাঁদের পাশে থাকবে।’
জসিম উদ্দিন বলেন, ‘সকল ব্যবসায়ীকে আহ্বান জানাব, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাঁদের পাশে দাঁড়াবে।’
এ সময় ব্যবসায়ীদের সংগঠনটির সহসভাপতি, পরিচালকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৯ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে