পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘ঋণাত্মক মূলধন’ এবং অবাস্তবায়িত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তবে সাম্প্রতিক বাজার পরিস্থিতি এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে আরও আটটি প্রতিষ্ঠানের জন্য শর্ত সাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার বিএসইসির ৯৮৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, আটটি প্রতিষ্ঠানের জমা দেওয়া অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকি-উপাত্ত সমন্বয়, আর্থিক কাঠামো শক্তিশালীকরণ এবং নিয়ম মানার অগ্রগতি কমিশনকে নিয়মিত জানাতে হবে।
বাড়তি সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সিটি ব্রোকারেজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড, অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, অ্যাবাসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি।
বাজারে দীর্ঘমেয়াদি মন্দা, তারল্যসংকট ও মার্জিন ঋণসহ নানা কারণে অনেক মধ্যস্থতাকারীর ইক্যুইটি ঘাটতি তৈরি হয়। প্রভিশন সংরক্ষণে সময় না বাড়ালে এসব প্রতিষ্ঠান তহবিল ব্যবস্থাপনায় আরও সংকটে পড়তে পারত।
এর আগে ১৪ নভেম্বর অনুষ্ঠিত ৯৮৪ তম কমিশন সভায় আরও ২৮টি প্রতিষ্ঠানকে একই শর্তে সময় বাড়ানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে মোট কয়েক ডজন প্রতিষ্ঠান এখন ধাপে ধাপে নেগেটিভ ইক্যুইটি ও লোকসান সমন্বয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। বিএসইসি আশা করছে, এভাবে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা ও স্থিতিশীলতা বাড়বে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে