
এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের পণ্য বিতরণের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আজ বৃহস্পতিবার শুরু করছে সরকার। একই সঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভর্তুকি দামে চাল, ডাল, তেল ও চিনি বিক্রির নভেম্বর মাসের কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।
টিসিবি আরও জানায়, স্মার্ট কার্ডধারীরা মাসে কার্ডপ্রতি ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেলের বোতল, ১২০ টাকায় ২ কেজি মসুর ডাল, ১৫০ টাকায় ৫ কেজি চাল ও ৭০ টাকায় ১ কেজি চিনি কিনতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১২ নম্বর ওয়ার্ডে আবুজর গিফারি কলেজসংলগ্ন গণপূর্ত অধিদপ্তর কোয়ার্টার অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ ও নভেম্বর মাসের ভর্তুকি দামের পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কার্ড বিতরণ উদ্বোধন করবেন।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ ঘণ্টা আগে