
সরকারের আপত্তির পর ভোজ্যতেলের বর্ধিত দাম থেকে লিটারপ্রতি তিন টাকা কমানোর ঘোষণা দিয়েছেন মিলমালিকেরা। আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
এর আগে সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠক করে তারা। সেখানেই নতুন দাম নির্ধারণ হয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। নতুন দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বঘোষণা ছাড়াই গত সপ্তাহের শেষ দিকে এককভাবে মিলমালিকেরা ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছিলেন। সে সময় লিটারে ৯ টাকা বাড়িয়ে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়। ওই সময় বোতলজাত প্রতি লিটার ১৯৮ টাকা, পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭৯ টাকা ও প্রতি লিটার পাম তেল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।
তবে এই দাম বাণিজ্য মন্ত্রণালয় মেনে নেয়নি। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় এখন ব্যবস্থা নেবে। পরে গত বৃহস্পতিবার ও আজ দুই দফা বৈঠক করে আবার নতুন দাম নির্ধারণ করা হয়।
আজকের নতুন দাম অনুসারে এক লিটার সয়াবিন তেলের বোতলের দাম হবে ১৯৫ টাকা। পাঁচ লিটার বোতলের দাম হবে ৯৫৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা ও খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সে হিসাবে সয়াবিনের বোতলজাত প্রতি লিটার ১৯৮ টাকা থেকে কমিয়ে ১৯৫ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ৯৬৫ টাকা থেকে কমিয়ে ৯৫৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা থেকে কমিয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম তেলের দাম প্রতি লিটারে ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ আগস্ট সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে নির্ধারিত দাম ছিল প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ৯২২ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৬৯ টাকা ও পাম তেলের দাম ১৫০ টাকা। গত সপ্তাহ পর্যন্ত এই দামেই তেল বিক্রি হয়েছিল।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে