ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গতকাল সোমবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, ডলার বিক্রি বন্ধ থাকা এবং বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থার ঋণের অর্থ ছাড় করায় রিজার্ভ ঊর্ধ্বমুখী এই প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রচলিত হিসাবে রিজার্ভ এখন ২৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার হলেও আইএমএফ নির্দেশিত হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এর আগে গত ২৭ মে পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল প্রচলিত হিসাবে প্রায় ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। আর গত ডিসেম্বরে মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, আর বিপিএম হিসাবে ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কোরবানির ঈদের আগে দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে প্রবাসী আয়। চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তার আগে মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এপ্রিল মাসে দেশের ইতিহাসে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।
এদিকে চলতি অর্থবছর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে। যদিও বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২ দশমিক ৭৯ কোটি ডলার এবং আগের দুই অর্থবছরে যথাক্রমে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক, আইএমএফসহ কয়েকটি সংস্থা থেকে প্রায় বিলিয়ন ডলার অর্থ দেশের রিজার্ভে যোগ হয়েছে। এটিও রিজার্ভ বৃদ্ধির কারণ।
সংশ্লিষ্টরা জানান, রেমিট্যান্সের শক্তিশালী প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ডলারের ওপর চাপ কমাতে সাহায্য করবে। অবৈধ চ্যানেলে অর্থ পাঠানোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে তা পাঠানোর জন্য প্রণোদনা প্রদানই মূলত প্রবাসী আয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, নতুন লক্ষ্যমাত্রার চেয়ে রিজার্ভ বেশি রয়েছে। বাণিজ্য ঘাটতি কমেছে। রেমিট্যান্সের বৃদ্ধি অব্যাহত রয়েছে। সব মিলিয়ে রিজার্ভ ক্রমান্বয়ে বাড়ছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে