
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগামীকাল রোববার থেকে ব্যাংক, পুঁজিবাজার ও অফিস চলবে নতুন সময় অনুসারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।
এ ছাড়া দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক; অর্থাৎ ব্যাংক লেনদেনের নতুন সময় এখন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত। আর দেশের শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এসব সিদ্ধান্তের আলোকে আজ শনিবার বিভিন্ন সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল ৫ এপ্রিল (রোববার) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলমান থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথ ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুযায়ী ২৪ ঘণ্টা চালু থাকার নির্দেশনা বলবৎ থাকবে।
শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে