
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হামলা জোরদার করেছে ইরান। এতে আকাশপথে চলাচলের অনিশ্চয়তা আরও বেড়েছে। থমকে গেছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। গত শনিবারের পর থেকে উপসাগরীয় অঞ্চলের প্রধান প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে। করোনাভাইরাসের মহামারির পর উড়োজাহাজ চলাচলে এত বড় বিপর্যয় আর দেখা যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি এবং কাতারের দোহার মতো বিশ্বের প্রধান ট্রানজিটগুলো বন্ধ হওয়ায় স্থবির হয়ে পড়েছে সারা বিশ্বে যোগাযোগব্যবস্থা। তিন দিন ধরে বন্ধ থাকায় পর আরও চাপের মধ্যে পড়ছে এয়ারলাইনসগুলো। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানে হামলা আরও চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
এতে উড়োজাহাজ চলাচলে আরও অনিশ্চয়তা দেখা দেয়।
এদিকে যুদ্ধ শুরু পর ব্রিটিশ নাগরিকদের বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে সতর্ক করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। আর যাঁরা সেখানে আছেন, তাঁদের নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনা মহামারির পর সবচেয়ে বড় ফ্লাইট বিপর্যয়ের মধ্যে পড়েছে বিশ্ব। মধ্যপ্রাচ্যজুড়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক ক্যারিয়ারগুলো তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল সোমবার ভোরে ১ হাজার ২৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এমিরেটস এয়ারলাইনস, ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ সম্মিলিতভাবে শত শত ফ্লাইট বাতিল করেছে। অন্যান্য এয়ারলাইনসও একই পথে হেঁটেছে। গত রোববার এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই ও অমৃতসর থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রধান শহরগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করে। বাংলাদেশ থেকেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট অ্যাওয়্যার অনুসারে, গত শনিবার প্রায় ২ হাজার ৮০০টি এবং রোববার ৩ হাজার ১৫৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে ১ হাজার ২৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ অনুসারে, ইরানের হামলার পর থেকে গতকাল পর্যন্ত ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের আকাশসীমায় উড়োজাহাজ ওড়েনি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে।
ফ্লাইট রাডার ২৪-এর যোগাযোগ পরিচালক ইয়ান পেটচেনিক বলেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের ফলে এখন বিমান সংস্থাগুলো সংকীর্ণ করিডরে পরিণত হচ্ছে। এর মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ এই ঝুঁকি আরও বাড়িয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি যাদের
বৃহত্তম আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস গতকাল স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত সব পরিষেবা স্থগিত করে। ইতিহাদ এয়ারওয়েজ বেলা ২টা পর্যন্ত আবুধাবি এবং দুবাই থেকে সব ফ্লাইট স্থগিত করে। ফ্লাইট কার্যক্রম স্থগিত করে কাতার এয়ারওয়েজ।
ফ্লাইট বিপর্যয়ের কারণে উড়োজাহাজের ক্রু ও পাইলটরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। যার ফলে আকাশসীমা পুনরায় খুলে দিলেও ফ্লাইট পরিচালনা করা জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আকাশপথে ভ্রমণে তথ্য পেতেও মুশকিলে পড়ছেন যাত্রীরা।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে