প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমলেও গত বছর দেশে গ্রিনফিল্ড বা নতুন বিদেশি প্রকল্পে রেকর্ড বিনিয়োগ হয়েছে।
গতকাল জেনেভায় প্রকাশিত জাতিসংঘের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৪-এ এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, ২০২৩ সালে ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৪৫ শতাংশ বেশি বিনিয়োগ এসেছে। এ প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে বাংলাদেশ ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ পায়, যা এর আগের বছরে ছিল ৬৫০ মিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, গ্রিনফিল্ড বিনিয়োগ হচ্ছে কোনো মাদার কোম্পানির তৈরি করা সহযোগী প্রতিষ্ঠান, যা অন্য একটি দেশে তাদের কার্যক্রম শুরু করে। এর আওতায় ব্যবসা প্রসারে পণ্যের বিপণনব্যবস্থা গড়ে তোলা, অফিস সম্প্রসারণ কিংবা বসবাসের জন্য আবাসনব্যবস্থা গড়ে তোলে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে ৪৫টি স্বল্পোন্নত দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ হারে। যে পাঁচটি দেশে এ বিনিয়োগ গিয়েছে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে।
বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিনিয়োগ ১৩ দশমিক ১৭ শতাংশ কমেছে। গত বছর ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার থেকে তা কমে ৩ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে