
সারা দেশে ভাইব্রেন্টের পরিধি বিস্তারের ধারাবাহিকতায় চট্টগ্রামের ব্যস্ততম প্রাণকেন্দ্র সিডিএ অ্যাভিনিউর জিইসি মোড়ে ইউনুসকো সিটি সেন্টারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই শোরুম উদ্বোধন করেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস। আজ মঙ্গলবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ইতিমধ্যে সারা দেশে ১৯টি শোরুম নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। স্বল্পতম সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। ভাইব্রেন্টের যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখেছে।
প্রায় এক হাজার মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুর জন্য বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রীসহ পরিধেয় বস্ত্র, লাইফস্টাইল সামগ্রী সংগ্রহে রাখছে শোরুমগুলোতে। ভাইব্রেন্ট প্রোডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে। ভাইব্রেন্টের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।
ইউএস-বাংলা জানিয়েছে, ভাইব্রেন্টের কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ভবিষ্যতে প্রতিটি জেলা শহরে উল্লেখযোগ্যসংখ্যক নিজস্ব আউটলেট এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সব পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ভাইব্রেন্ট পণ্যসামগ্রী ক্রয় করতে এখন থেকে বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২৯ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
২ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে