আসন্ন কোরবানির ঈদে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ৫ টাকা এবং ছাগলে ২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। পাশাপাশি ঢাকায় ছোট গরুর একটি চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকার বাইরে দর হবে ৫৫ থেকে ৬০ টাকা, যা আগের বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দামও নির্ধারণ করে দিয়েছি। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ দাম ঢাকায় হবে ১ হাজার ৩৫০ টাকা। আর বড় গরুর ক্ষেত্রে চামড়ার আকার অনুযায়ী দর নির্ধারণ হবে ক্রেতা-বিক্রেতার আলোচনায়।’
এ ছাড়া, লবণযুক্ত খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম যথাক্রমে ছিল ২০ থেকে ২৫ এবং ১৮ থেকে ২০ টাকা।
চামড়া সংরক্ষণে সরকার বিনা মূল্যে লবণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছি। দুটি তথ্যচিত্র তৈরি করেছি, যেখানে দেখানো হবে কীভাবে চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে হয়।’
ঈদুল আজহার সময় ঢাকায় অতিরিক্ত চামড়ার ভিড় ঠেকাতে ঈদের পর ১০ দিন ঢাকায় বাইরের চামড়া ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি, কাঁচা চামড়া রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তিন মাসের জন্য শিথিল করা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৭ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৭ ঘণ্টা আগে