দেশীয় প্রাইমারি টেক্সটাইল খাতের টিকে থাকা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে জরুরি নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। আজ রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
এর আগে ৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল সরকারের নীতিনির্ধারকদের কাছে তাঁদের পূর্ণাঙ্গ দাবি পেশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুলা ও সিন্থেটিক ফাইবার আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর অবিলম্বে প্রত্যাহার, ২০২৪-২৫ অর্থবছরের মতো ১৫ শতাংশ করপোরেট কর পুনর্বহাল এবং কটন ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর আরোপিত কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট শুল্ক প্রত্যাহারের দাবি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়।
বিটিএমএর তথ্য অনুযায়ী, বর্তমানে সংগঠনটির অধীনে ১ হাজার ৮৫৮টি টেক্সটাইল মিল রয়েছে। যার মধ্যে স্পিনিং, উইভিং ও ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং ইউনিট রয়েছে। বেসরকারি এ খাতে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৫ শতাংশ আসে টেক্সটাইল ও গার্মেন্টস খাত থেকে, যার ৭০ শতাংশই আসে বিটিএমএ-সংশ্লিষ্ট শিল্প থেকে। দেশীয় উৎপাদন আমদানির বিকল্প হিসেবে কাজ করায় এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে জানানো হয়, ভারত সরকারপ্রদত্ত প্রণোদনার ফলে ভারতীয় টেক্সটাইল পণ্য বাংলাদেশে ডাম্পিং মূল্যে প্রবেশ করছে। এতে স্থানীয় মিলগুলো তীব্র প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ করে একদিকে দেশীয় উৎপাদককে নিরুৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে বিদেশি সুতা আমদানিকে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি দেশীয় শিল্প হুমকির মুখে পড়ছে।
বিটিএমএ জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ তুলা খালাসের অপেক্ষায় রয়েছে। এআইটি-সংক্রান্ত জটিলতায় ডেমারেজ চার্জ বেড়েই চলেছে। ফলে তা মওকুফ এবং এআইটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৪ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে