
প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চিন্তাশীল বাজেট’ হিসেবে অভিহিত করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তবে তিনি মনে করেন, বাজেটের নীতিগত কাঠামো শক্তিশালী হলেও তা বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৯ মিনিটে বাজেট পেশ শেষে সংসদ ভবনের জেনারেল এম এ জি ওসমানী গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই চিন্তাশীল বাজেটের মূল যে নীতিকাঠামোর দিক, তাতে আপনারা দেখবেন যে একটা অর্থনৈতিক স্থিতায়নের জন্য এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। আরও তিন বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও এক বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের ওপর বড় জোর দিয়েছে।’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আরেকটা বিষয় আছে, সেটা হলো, আপনার এটার ভেতরে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। সে জন্য বিভিন্ন বরাদ্দের উল্লেখ আছে। যুবসমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একই সাথে যুক্ত হয়েছে। আর তৃতীয় যেটা বিনিয়ন্ত্রণ এবং মানবিকতার পাশে এসছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়। আমি এই তিনটি বিষয়কে চিহ্নিত করছি। কিন্তু বিষয়টা এখানে না। নীতিকাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে। কিন্তু এই নীতিকাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ, এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই।’
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘...শেষ বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে এবং এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কীভাবে উনারা বাস্তবায়ন করেন, সংস্কারের পথে যেয়ে সেটাই দেখতে চাই। সুন্দর বাজেট, আমি এটাকে চিন্তাশীল বাজেট বলছি। কিন্তু এইটার ভিত্তি এই চিন্তাটাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল।’

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪ ঘণ্টা আগে