‘ইউনাইটেড বাই দ্য স্কিন’ স্লোগানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে বিশ্ব শ্বেতী রোগ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার চ্যানেল আই অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, শ্বেতী রোগ কোনো সংক্রামক ব্যাধি নয়। এই রোগ নিরাময়ে দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। দ্রুত এই রোগ নির্ণয় করতে পারলে এ রোগের প্রতিকার করা সম্ভব।
বৈঠকে অংশ নেন–ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন ব্যাধি বিভাগের প্রধান প্রফেসর ডা. রাশেদ মোহাম্মদ খান, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক মেজর (অবসরপ্রাপ্ত) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, এনাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা তুজ জোহরা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আকরাম হোসেন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম (মার্কেটিং) মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. জিয়াউল করিম।

দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৭ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে