চলতি মৌসুমে প্রণোদনার আওতায় সরবরাহকৃত পেঁয়াজ বীজের অঙ্কুরোদগম কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম হওয়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, গোপালগঞ্জ, মাদারীপুর এলাকার চাষিদের পুনরায় পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় জানানো হয়, প্রণোদনার পেঁয়াজ বীজে যেখানেই কাঙ্ক্ষিত অঙ্কুরোদগম হয়নি সেখানেই পুনরায় বীজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে জেলাগুলোতে কিছু বীজ সরবরাহ করা হবে এবং কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ও কাঙ্ক্ষিত জমি পেঁয়াজ চাষের আওতায় থাকে সে লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে