পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের জীবনবিমা কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে না। তবে সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ দ্রুতগতিতে বেড়েছে। এক মাসের ব্যবধানে শেয়ারের দর প্রায় দ্বিগুণ হয়েছে, যদিও ২০১৯ সালের পর থেকে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
গত সপ্তাহে পুঁজিবাজারে প্রোগ্রেসিভ লাইফের শেয়ার বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে, ফলে শেয়ারের দর অব্যাহতভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি দাম বাড়ার শীর্ষে অবস্থান করেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ৬২ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ পাঁচ কার্যদিবসে শেয়ারের দর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ। এতে কোম্পানিটির মোট বাজারমূল্য এক সপ্তাহে সম্মিলিতভাবে বেড়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ৫৯০ টাকা।
শুধু গত সপ্তাহেই নয়, ১৯ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির শেয়ারের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। ১৯ ফেব্রুয়ারি প্রতিটি শেয়ারের দর ছিল ৩৫ টাকা, যা এক মাসের মধ্যে বেড়ে ৬২ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ, প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৭ টাকা ৩০ পয়সা।
অন্যভাবে বলা যায়, কোনো বিনিয়োগকারী ১৯ ফেব্রুয়ারি প্রোগ্রেসিভ লাইফের ১ লাখ টাকার শেয়ার কিনলে এখন তার দাম ১ লাখ ৭৮ হাজার টাকা। অর্থাৎ ১ লাখ টাকার শেয়ার কিনে এক মাস ধরে রাখলে ৭৮ হাজার টাকা মুনাফা হয়েছে।
প্রোগ্রেসিভ লাইফ ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এর আগে ২০১৮ সালে ১২ শতাংশ বোনাস ও ২০১৫ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ সালের পর কোনো লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।
কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬টি। এর মধ্যে উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৪৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার।

অর্থনীতির কাঠামোগত দুর্বলতা, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা বিএনপির সরকারের ‘অন্যতম প্রধান অগ্রাধিকার’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারি ব্যয়ে অপচয় কমানো...
২ মিনিট আগে
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
২ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৬ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৬ ঘণ্টা আগে