টিকিট সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধে কাজ করবে ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। একই সঙ্গে অনলাইন ট্রাভেল এজেন্সির সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও অনুমোদনহীন অবৈধ ট্রাভেল এজেন্সির ব্যবসা কার্যক্রম বন্ধসহ পর্যটনশিল্পের বিকাশে কাজ করবে সংগঠনটি।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আটাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় এ ঘোষণা দেয় আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। আটাবের আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান মহাসচিব আবদুস সালাম আরেফ ও সহসভাপতি আফসিয়া জান্নাত সালেহ।
সভায় আবদুস সালাম আরেফ বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্মার্ট আটাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
এ সময় আফসিয়া জান্নাত সালেহ বলেন, মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ডসহ সব সরকারি দপ্তরের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে সদস্যদের স্বার্থ সংরক্ষণ অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।
প্রসঙ্গত, আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আটাব নির্বাচন। অনুষ্ঠানে জানানো হয় নির্বাচনে আবদুস সালাম আরেফ-আফসিয়া জান্নাত সালেহর গণতান্ত্রিক ফ্রন্টের ব্যালট নম্বর ৩০ থেকে ৫৮।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৯ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে