
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদে পরিচালক পদ থেকে আওয়ামী মহিলা লীগের নেত্রী রোজিনা নাছরিন রোজীকে অপসারণ করেছে সরকার।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রোজিনা নাছরিন রোজীকে পদ থেকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
পিরোজপুরের নাজিরপুরে জন্মগ্রহণ করা রোজী পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে ঢাবির কুয়েত–মৈত্রী হলের সভাপতি, ১৯৯৯ সালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।
২০১৭ সাল মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদের দায়িত্ব পান রোজী। গত বছর তাঁকে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৩৪ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে