
আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এই মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১২ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ এই মন্ত্রণালয়ে এক বছরের ব্যবধানে বরাদ্দ বাড়ছে ৫ হাজার ৪১১ কোটি টাকা।
এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ছাড়াও তার অধীনে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই দুই বিভাগের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৮১৭ কোটি টাকা বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগে ১৫৪ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট এটি। এ দিন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ইন্টারনেট সেবার মান উন্নয়ন ও বৈশ্বিক মানদণ্ডে পৌঁছানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতি প্রণয়নসহ ব্যাপক টেলিকম সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্যে মোবাইল অপারেটর এবং ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে ৯০ শতাংশ মানুষের কাছে ফাইভজি সেবা পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপনসহ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
সরকার গত ৪ মাসে ৪১ লাখ নতুন ফোরজি মোবাইল সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী জানান, পরবর্তী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং মহাকাশ বিজ্ঞানে তরুণদের উদ্বুদ্ধ করতে ঢাকা ও রাজশাহীর পাশাপাশি খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে অত্যাধুনিক নভোথিয়েটার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার নভোথিয়েটারকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি জেলায় পর্যায়ক্রমে বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা হবে।
তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ ’স্টার্ট-আপ তহবিল’ হিসেবে, নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে