প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ পাবেন ৬০ হাজার সেবাদানকারী

দেশে ও বিদেশে ক্রমবর্ধমান কেয়ারগিভার চাহিদা পূরণে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে সরকার। দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন প্রবাসী আয়ের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে কেয়ারগিভারের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে প্রবাসী আয় বৃদ্ধির নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
তিনি বলেন, দেশের অভ্যন্তরেও কেয়ারগিভার সেবার চাহিদা দ্রুত বাড়ছে। বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিশেষায়িত পরিচর্যার প্রয়োজনীয়তা বৃদ্ধির কারণে এ খাতে প্রশিক্ষিত কর্মীর চাহিদা আগের তুলনায় অনেক বেশি।
এ প্রেক্ষাপটে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চার মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে কর্মরত ৬০ হাজার সেবাদানকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন কেয়ারগিভার তৈরির পথ সুগম হবে।
প্রসঙ্গত, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কেয়ারগিভার পেশার ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে