
১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আমদানি শেডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবহার অনুপযোগী হওয়ায় পোশাকশিল্পের আমদানি কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এটি দেশের রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখতে নিজেরাই উদ্যোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় টার্মিনাল-৩-এ একটি অস্থায়ী গুদাম তৈরি করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠন দুটি।
এতে বলা হয়, যৌথ উদ্যোগের অংশ হিসেবে আমদানি করা মূল্যবান কাঁচামাল ও অন্যান্য পণ্যের দ্রুত সুরক্ষার জন্য নবনির্মিত টার্মিনাল-৩-এ (যা বর্তমানে পণ্য সংরক্ষণের জন্য প্রস্তুত নয়) দ্রুততম সময়ের মধ্যে একটি অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী গুদাম (রাব হল) স্থাপন করা হবে। এরই মধ্যে বিজিএমইএ এই ‘রাব হল’ স্থাপনের জন্য একটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে এর বাস্তবায়ন সম্পন্ন হবে।
জানা যায়, ২০ অক্টোবর বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এবং বাণিজ্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকেই কার্গো ভিলেজের ক্ষতি কাটিয়ে উঠতে ও শিল্পের স্বার্থে আমদানি পণ্য সুরক্ষার জন্য উপরোক্ত যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিএমইএ সরকারের সর্বাত্মক সহযোগিতা নিয়ে যেকোনো পরিস্থিতিতে শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এই যৌথ উদ্যোগ আমদানি পণ্যের সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখে দেশের সামগ্রিক রপ্তানি-বাণিজ্যকে সচল রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে বিজিএমইএ বিশ্বাস করে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে