
মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।
এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।
চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।
মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে