স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে।
তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।
সানলাইফের কোম্পানি সচিব আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সমস্ত শেয়ারই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে।
সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা শেয়ারগুলো ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে অধিগ্রহণ করবে।

দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে ২ হাজার সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৭ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে