
উইসকনসিনে কারখানা নির্মাণের জন্য ২০১৭ সালে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন। এতে প্রায় ১৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা দেখা দিয়েছিল। তবে সেটি আর হচ্ছে না। ফক্সকন এখন ইউ ক্লেয়ার ও গ্রিন বে-তে অবস্থিত দুটি ভবন বিক্রি করে দিচ্ছে। এ দুটি সম্পত্তি ২০১৮ সালে প্রায় ১ কোটি ২০ লাখ ডলারে কেনা হয়েছিল।
প্রযুক্তি কারখানায় চীনের ওপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের অংশ হিসেবে ফক্সকন উইসকনসিনে কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে, বিক্রয় তালিকায় এই সম্পত্তি থাকার তথ্যটি প্রথম প্রকাশ করে উইসকনসিন পাবলিক রেডিও। এ তালিকা অনুসারে, এতদিন গ্রিন বে বাড়ির ৬ তলার মধ্যে শুধু ৩ তলা ব্যবহার করা হচ্ছিল। আর ইউ ক্লেয়ারের ভবনটিতে ফক্সকনের অংশটি বহু বছর ধরে অব্যবহৃত রয়েছে।
ফক্সকন মূলত বলেছিল, তারা উইসকনসিনে ‘উদ্ভাবন কেন্দ্র’ নির্মাণ করবে। এর মধ্যে একটি এলসিডি প্যানেল প্রস্তুতের কারখানা হিসেবে ব্যবহার করবে। প্রকল্পটি এতই বড় ছিল যে যুক্তরাষ্ট্রের ওই রাজ্য সরকারের কাছ থেকে ফক্সকনের অন্তত ২৮৫ কোটি ডলারের করছাড় পাওয়ার কথা ছিল।
এ প্রকল্প যখন ঘোষিত হয় তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচিত না হন তবে ফক্সকন যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণের জন্য ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে না। সোনালি কোদাল দিয়ে ফক্সকনের এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত ছিলেন।
তবে ২০২১ সালে ফক্সকন ১ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসে ৬৭ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এতে কর্মসংস্থানের সংখ্যাও ১৩ হাজার থেকে কমিয়ে ১ হাজার ৪৫৪-এর কথা বলা হয়। সংস্থাটি তখন জানায়, এর মূল প্রকল্প ‘অনুমান অযোগ্য বাজার অস্থিতিশীলতার’ কারণে বদলে গেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এ প্রকল্পের আওতা কমিয়ে আনায় পরিবর্তিত বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে তাল মেলানোর সুযোগ থাকবে বলে জানিয়েছিল কোম্পানিটি।
ফক্সকন ইউ ক্লেয়ারের সম্পত্তি বিক্রি নিয়ে কোনো মন্তব্য করেনি। গ্রিন বের মেয়র এরিক গেনরিচ এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, তিনি আশা করেন, ফক্সকন এটি বিক্রি করার ফলে জলাধারের সম্মুখস্থ দারুণ এ দালানের আরও ভালো ব্যবহার করা হবে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ ঘণ্টা আগে