
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করলেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুরে জেলা শহরের প্রধান প্রধান
সড়কে অনুষ্ঠিত র্যালিতে প্রায় ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।
ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সকাল সাড়ে ১১টা থেকে সমর্থকেরা জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার পর সেখান থেকে বিশাল র্যালি বের করা হয়।
র্যালিতে ছোট-বড় অসংখ্য পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ ভক্ত অংশ নেন। ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতশবাজির আলোয় পুরো শহরে উৎসবের আমেজ তৈরি হয়।
র্যালিটি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা, স্বর্ণকারপট্টি, আমতলা ও কালীবাড়ি মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় বড় মাঠে গিয়ে এটি শেষ হয়।
র্যালি শেষে বড় মাঠে প্রায় এক ঘণ্টা ধরে নাচ-গান ও স্লোগানের মাধ্যমে প্রিয় দলকে নিয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকেরা।
আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান ও মহিসহ জেলা শহরের কয়েকশ ফুটবলপ্রেমী।
আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মাঝে বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এখন থেকেই জেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে