
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগমের আইডি সক্রিয় না থাকায় এক মাস ধরে জন্মনিবন্ধনের কাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের কাজ পুরোপুরি স্থবির হয়ে আছে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ শেষে তা যাচাই-বাছাইয়ের জন্য ইউএনওর অফিশিয়াল আইডিতে পাঠানো হয়। ইউএনও অনুমোদন দিয়ে তা আবার ইউনিয়ন পরিষদের আইডিতে ফেরত পাঠান। এরপরই নিবন্ধন সম্পন্ন হয়। কিন্তু নতুন ইউএনওর আইডি সক্রিয় না থাকায় আবেদনগুলো আর ফেরত আসছে না। ফলে কোনো নিবন্ধনই চূড়ান্ত করা যাচ্ছে না।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলায় গত ১৯ অক্টোবর নতুন ইউএনও হিসেবে যোগদান করেন মিজ খাদিজা বেগম। যোগদানের পর থেকে তাঁর আইডি এখনো সক্রিয় হয়নি—এ তথ্য দিচ্ছেন সংশ্লিষ্টরা।
জন্মনিবন্ধনসংক্রান্ত কাজে আসা বাচোর এলাকার তোরাব আলী, নন্দুয়ার এলাকার শিল্পী বেগম ও হোসেনগাঁওয়ের ধীরেন চন্দ্রসহ অনেকে জানান, তাঁদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন ডিজিটাল করতে হবে। আবেদন দেওয়ার ২০ দিন হয়ে গেলেও কাজ হচ্ছে না। ফলে স্কুলে ভর্তির আবেদনও করতে পারছেন না তাঁরা। প্রতিদিনই বহু মানুষ জন্মনিবন্ধনসংক্রান্ত বিড়ম্বনায় পড়ছেন বলে জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, ‘নতুন যোগদান করেছি। আমার আইডি এখনো ঠিক হয়নি। তাই একটু সমস্যা হচ্ছে। তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, দ্রুত সমাধান হবে।’ জেলা প্রশাসক ইশরাত ফারজানা আজ রোববার মোবাইল ফোনে বলেন, নতুন ইউএনও যোগদান করেছেন বলে সামান্য সমস্যা হচ্ছে। তবে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে