
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও পুশ ইন কৌশলের আশ্রয় নিয়েছে। এবার নিজেদেরই দুই নাগরিককে গভীর রাতে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি এই দুজনকে আটক করে যাচাই-বাছাই শেষে ভারতীয় হিসেবে শনাক্ত করে।
পরে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে তাঁদের ফেরত দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের দিক থেকে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। বিজিবির নিয়মিত টহল দল সঙ্গে সঙ্গে ২৩ জনকে আটক করে। তাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হয় এবং পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।
কিন্তু এক দম্পতিকে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করে বিজিবি। তাঁরা হলেন ফজের মন্ডল (২১) ও তাঁর স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)। ফজেরের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহারপুর গ্রামে। তাছলিমার বাড়ি একই থানার পাঁচবাড়িয়া গ্রামে।
এই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠাতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ভারতের ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস-এর নিকট বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাত ৮টা ১৫ মিনিটে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতীয় দম্পতিকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে