
যৌতুক নয়, ছিল খেজুর। হইচই নয়, ছিল কেবল দোয়া। ছিল না কোনো গান-বাজনার আয়োজন। বিয়ে পড়ানো হলো মসজিদের পবিত্র পরিবেশে। আজ সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের শিয়ালখাদা গ্রামে এক যুগলের এমন ব্যতিক্রমী বিয়ে হয়। তাঁদের এই বিয়ে নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
পাত্র আশরাফুল ইসলাম শিবগঞ্জ এলাকার গাঙ্গোর গ্রামের সোহরাব আলীর ছেলে। পাত্রীর নাম মাহফুজা আক্তার শিয়ালখাদারই মুসলিম উদ্দিনের মেয়ে।
বিয়েতে ছিল না সাজসজ্জার বাহুল্য। ছিল না গায়েহলুদ। ছিল না বড় কোনো মঞ্চ। ছিল কেবল আন্তরিকতা, সরলতা আর একটা উদাহরণ গড়ে তোলার অদম্য ইচ্ছা।
বিয়েটি হয় শিয়ালখাদা কেন্দ্রীয় মসজিদে। কাজি ছিলেন সাতোর ইউনিয়নের আবুল বাশার। মোহরানা ধার্য হয় ৪০ হাজার টাকা। পাত্র আশরাফুলের পক্ষ থেকে প্রতীকী উপহার হিসেবে উন্নতমানের খেজুরও দেওয়া হয়। বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ ৯০–১০০ জন উপস্থিত ছিলেন। বিয়ের পর অতিথিদের জন্য ছিল মিষ্টি বিতরণ ও মোনাজাত।
৩২ বছর বয়সী আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়েকে একটা সামাজিক উৎসবের বাইরে এনে আমি চেয়েছি এটাকে বরকতের একটি অনুষ্ঠান বানাতে। যৌতুক, সাজসজ্জা, এসব আমার পছন্দ নয়। আমি চেয়েছিলাম, আমার বিয়ে যেন অন্যদের জন্য একটি বার্তা হয়। আল্লাহর কাছে শুকরিয়া, সেটা হয়েছে।’
বিয়ে পড়ানো কাজি আবুল বাশার বলেন, ‘আমি ৩০ বছর ধরে বিয়ে পড়াই। কিন্তু এমন শান্তিপূর্ণ ও সাদামাটা বিয়ে খুব কমই দেখি। আশরাফুল সাহেব নিজের ইচ্ছাতেই খেজুর উপহার দেন। ইসলামি আদর্শে যে বিয়ে কীভাবে হয়, এটা তার একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’
বিয়েতে উপস্থিত ছিলেন শিয়ালখাদার সমাজকর্মী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকাল যেখানে বিয়ে মানেই লাখ লাখ টাকা খরচ। সেখানে আশরাফুল ভাইয়ের মতো একজন যদি এমন বিয়ে করতে পারেন, তবে এটা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—চাইলেই সাদামাটা বিয়ে করা যায়।’
স্থানীয় স্কুলশিক্ষক সাহিদা খাতুন বলেন, ‘যৌতুক ছাড়াই বিয়ে, এই বার্তাটা আমাদের সমাজে খুব প্রয়োজন। এমন বিয়ে যেন আরও হয়। আমি এই বিয়েতে এসে কাঁদছিলাম–ভালো লাগায়, আবেগে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে