
দেশে এই মুহূর্তে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে এবং গুদামগুলো এখন সার দিয়ে ভরা বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান রুহুল আমিন খান। তিনি বলেন, এমওপি, টিএসপি, ডিএপিসহ সব ধরনের সারের পর্যাপ্ততা নিশ্চিত করা হয়েছে। যাঁরা সারের সংকট নিয়ে কথা বলছেন, তাঁরা এমনিতেই বলেন। শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অত্যাধুনিক মানের ২০০ টন বীজ সংরক্ষণাগার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএডিসি চেয়ারম্যান এসব কথা বলেন।
রুহুল আমিন খান বলেন, ‘আমাদের কাছে অনেক সার রয়েছে। সমস্যা হচ্ছে ডিস্ট্রিবিউশনের (বিতরণ) পর ম্যানেজমেন্টে। অনেক সময় ব্যবস্থাপনার অভাবে হয়তোবা সঠিক সময়ে কৃষকের কাছে সার পৌঁছায় না।’
তিনি জানান, বিশেষ করে উত্তরবঙ্গে, যার মধ্যে ঠাকুরগাঁও ও দিনাজপুর এই অঞ্চলে ফসলের আধিক্য থাকায় সারের চাহিদা বেশি থাকে। এখানে বছরে তিন-চারটি ফসল হয়। এই অঞ্চলগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএডিসি চেয়ারম্যান আরও বলেন, ‘যে সারটা আমাদের চট্টগ্রাম বা খুলনা থেকে আসে, সেই সার আসতে যেহেতু অনেক সময় লাগে, সে জন্য আমরা দূরের অঞ্চলগুলো আগে ফিলাপ (পূরণ) করছি। আপনারা গোডাউনগুলোতে গিয়ে দেখেন, গোডাউনগুলো ভর্তি সার। সামনে আরও অনেক সার আসতেছে।’
এ সময় উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক মো. ফারুক হোসেন, ড. এ কে এম মিজানুর রহমান, ড. রিপন সিকদার, মনোয়ার হোসেন, রুহুল আমিন, মো. কামরুজ্জামান, শামছুর রশিদ, শারমিন আক্তার, শারমিন খন্দকারসহ বিএডিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে