
জ্বর, দুর্বলতা ও বমি নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম (৫০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার দিনমজুর আজিজুল ইসলামের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এ জন্য বাড়ি থেকে সঙ্গে এনেছিলেন ৫ হাজার টাকা। তবে হাসপাতালের লিফটে ওঠার পরই তিনি বুঝতে পারেন, টাকাগুলো নেই।
হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে কাঁদতে কাঁদতে রেজিয়া বেগম বলেন, ‘আমার দুবার স্ট্রোক করেছে। এই টাকাই ছিল ভরসা। সব চুরি হয়ে গেছে।’ তাঁর মেয়ে আদুরী আক্তার পাশে বসে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। তিনিও কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এখন মায়ের পরীক্ষা করব কীভাবে? আমাদের কাছে আর কোনো টাকা নেই।’
হাসপাতালের ভেতর রেজিয়ার আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ সময় আশপাশের রোগী ও স্বজনেরা জানান, হাসপাতালে প্রায়ই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। কিন্তু এখনো চোরদের ধরা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোর-ছিনতাইকারীরা।
শহিদুল নামের এক রোগীর স্বজন বলেন, কয়েক দিন আগে তাঁরও মানিব্যাগ পকেট থেকে নিয়ে গেছে। আরেক স্বজন আলী আকবর জানান, তাঁর এক আত্মীয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা চুরি হয়েছিল। টাকা হারিয়ে তিনি চিকিৎসা না করেই বাড়ি ফিরে যান।
হাসপাতালের সমাজসেবা কর্মী রোকেয়া বেগম বলেন, ‘রোগীরা এখানে কষ্ট আর দুঃখ নিয়ে আসে। তাদের টাকা চুরি হয়ে যাওয়া সত্যিই অমানবিক।’ এ বিষয়ে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পুলিশ ও আনসার মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে। চুরি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে