ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুজরুক সীমান্তের বিপরীতে ভারতের খোচাবাড়ী সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
টক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ আলী পেশায় কোনো চোরাকারবারি নন। কাজের সন্ধানে কর্মসংস্থানের উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, সীমান্তে একজন বাংলাদেশি আটকের খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে সোহাগ আলীর আটকের খবরে তাঁর পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে