
ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী ও রুমেলিয়া সিরাজাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত যুবকেরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজীব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। তাঁদের শনিবার সকালে তরুণীর অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এক তরুণী চট্টগ্রামে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে পড়েন। বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই তরুণী। স্টেশনে নেমে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানান।
রেলওয়ে পুলিশ দুলাল নামের এক অটোরিকশাচালককে ওই তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বলে। এই সুযোগে দুলাল তাঁকে নিয়ে ধর্ষণ করেন। পরে আরও দুজন তাঁকে ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে পালিয়ে যান।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা থানার পুলিশকে অবগত করি। পরে আমাদের সহযোগিতায় পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে।’
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই তরুণী তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে