
টাঙ্গাইলের কালিহাতীতে এক মুরগি খামারের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তাঁর মরদেহ ফেলে রেখে যায় খামারের পেছনের ড্রেনে। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে।
রোববার উপজেলার বল্লার রামপুর সড়কের পাশের বলদকুড়া এলাকায় মোরশেদ আলমের খামারে এ ঘটনা ঘটে। নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।
খামারমালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক ব্যক্তির মাধ্যমে তাঁর খামারে চাকরি নেন আখতার। তিনি একাই খামারে থেকে কাজ করতেন। সকালে খবর পান, খামারের পেছনে ড্রেনের পাশে তাঁর মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা খামারে চুরি করতে এসে আখতারকে জবাই করে ড্রেনে ফেলে রেখে যায়। খুনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে