
স্বপ্নের ডানায় ভর করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন মহিবুর রহমান (৩০)। উদ্দেশ্য ছিল পরিবারের দুঃখ-দুর্দশা ঘোচানো, মা-বাবা, স্ত্রী-সন্তানকে একটু স্বচ্ছলতা উপহার দেওয়া। কিন্তু সে স্বপ্ন আর বাস্তবে ধরা দিল না। মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন মহিবুর। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির বাসিন্দা তাজুল খার ছেলে।
মহিবুরের মামাতো ভাই ও আজমিরীগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে মহিবুর ছিলেন সবার বড়। পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও একটি ছোট মেয়ে।
দেশে থাকাকালে সিএনজি চালিয়ে কোনোভাবে সংসার চালাতেন মহিবুর। প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানকার চাকরি থেকে একটু একটু করে স্বস্তি ফিরছিল পরিবারে। কিন্তু তার আগেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
গতকাল সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে গোসল করতে বাথরুমে ঢোকেন মহিবুর। সেখানেই হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। তাঁর সঙ্গে রুমে থাকা এক সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার। মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বামী হারিয়ে স্ত্রীর অবস্থাও পাগলপ্রায়।
ইব্রাহিম মিয়া জানান, মহিবুর যে প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাই মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে তাঁরা খবর পেয়েছেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবির রঞ্জন তালুকদার বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তা পেতে যা যা করণীয়, সব ধরনের সহযোগিতা করব।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে