সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে ৫টি হত্যা মামলা হয়েছে। আজ সোমবার বিয়ানীবাজার থানায় দুটি হত্যা মামলা দায়েরের কথা জানায় পুলিশ।
অপরদিকে গোলাপগঞ্জ থানায় আজ ও গতকাল রোববার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে একই থানায় তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ ও গোলাপগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম নাহিদ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে শিক্ষামন্ত্রী এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, একটি মামলা দায়ের করেছেন গোলাপগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে। একই মামলায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ মোট ১১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজ (২৩) এর বড় ভাই সাঈদ আলম। এই মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ মোট ৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
একই থানায় গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
অপরদিকে বিয়ানীবাজার থানায় গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন। দু’টি মামলাই রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে