
সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে সিলেটের মোগলাবাজারের শ্রীরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে